
ফারজানা,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- সুতাবাড়িয়া গ্রামের মাসুদ মৃধার ছয় বছর বয়সী মেয়ে মরিয়ম ও নিজাম মৃধার চার বছরের মেয়ে তাবাচ্ছুমা। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
স্বজনদের বরাত দিয়ে চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য বিবেকান্দ দেবনাথ বলেন, সকাল ৯টার দিকে একসঙ্গে সুতাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে যায় মরিয়ম ও তাবাচ্ছুমা। দুপুর ১টার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে













