দুমকিতে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী:

সাজাপ্রাপ্ত ও অপহরন মামলার আসামি মোঃ মমিন হাওলাদারকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) উপজেলার পাগলার মোড় এলাকা থেকে সন্ধ্যা আনুমানিক ৬ টা ৩০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করেন ।

সে উপজেলার কার্তিকপাশা গ্রামের মৃত. আনেচ হাওলাদারের ছেলে এবং পেশায় একজন ভ্রাম্যমাণ ফুসকা বিক্রেতা।

জানা যায়, এছাড়াও সে তাহেরা আলী রুমা নামের এক কলেজ অধ্যাপিকা এর অপহরণ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ( সংশোধনী ২০০৩) এর ৩০ ধারার অপরাধে অভিযুক্ত মোতাবেক ৩ নং আসামী।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সালাম বলেন, আটককৃত আসামিকে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।


দুমকিতে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles