যে সমাজ মানুষ তৈরি করে

0
252

লেখক গোবিন্দ মোদক
শিক্ষার্থী,সমাজবিজ্ঞান বিভাগ
আনন্দ মোহন কলেজ,ময়মনসিংহ।

সমাজের সহজ সাবলীল সংজ্ঞা আমরা জানি সমাজ মানে একত্রিত জাতি বা একই সম্প্রদায়ের বসবাসকারী জনগোষ্ঠী। একটি সমাজ কাঠামো যেমন ভাবে আমরা তৈরি করি তেমন ভাবেই গড়ে উঠে আমাদের সামাজিক অবস্থাও। কালক্রমে আবার পরিলক্ষিত হয় সমাজ তৈরি করে আর্দশ মানুষ। মানুষকে পুঙ্খানুপুঙ্খ ভাবে গড়ে তুলতে একজন প্রকৃত মানুষে রুপ দিতে সমাজের অবদান অনেক ক্ষেত্রেই অপরিসীম।

প্রথমেই একটি কৃষিনির্ভর গ্রামীন সমাজের দিকে তাকাই দেখা যাবে ঐ মানুষ গুলো গ্রামের কৃষি ও নিজেদের জীবনযাপন সেভাবেই চালাচ্ছে যেভাবে তাদের সমাজের প্রতিটা মানুষ চলছে আর তাদের প্রজন্ম সেভাবেই গড়ে উঠছে তাদের শিখে বড় হচ্ছে তাদের জীবনযাপনও তেমন ভাবেই করতে জানে।

তাদের মাঝে মানবিক মানসিকতা, আন্তরিকতা সেগুলো মিশ্রণ প্রচন্ড পরিমাণে বিরাজমান থাকে।

অন্য দিকে শহরে যান্ত্রিক জীবন সংস্কৃতির দিকে
লক্ষ্য করি সেখানের মানুষ গুলো নিজেদের অন্যদের থেকে ছাড়িয়ে যাওয়া তাদের উন্নত জীবনযাপন ঐসব নিয়ে ব্যস্ত থাকে যান্ত্রিক শহরের মতই নিজেদের যান্ত্রিক করে তুলে তাদের প্রজন্ম তাদের দেখে সেভাবেই গড়ে উঠে এই যে সমাজ ভেদে পরিবর্তন এটা কি সমাজ তৈরি করছে নাকি মানুষ। বলা চলে দুটোই কিন্তু যে সমাজে প্রত্যেকেই একভাবে চলছে অন্যরা তো সেভাবেই চলবে মানুষ গুলো সেভাবেই গড়ে উঠবে।

সমাজ এখানে মানুষ তৈরি করে তার সামাজিক অবস্থা ভেদে। আমাদের সমাজ পর্যাপ্ত পরিমাণে না হলেও পুরুষদের যেভাবে সাপোর্ট করে, নারীদের ক্ষেত্রে তা একদমই ভিন্ন। একজন পুরুষ যা করতে পারে, তুমি কখনোই তা করতে পারো না। শহর পর্যায়ে ইদানীং এই চিত্রের কিছুটা পরিবর্তন হলেও গ্রামের দিকের এই সমস্যাটি ভয়াবহভাবে প্রভাব ফেলে আসছে সেই আদিকাল থেকে। এখানে সকাল হলেই গলির মোড়ের চায়ের কাপে সমালোচনার ঝড় শুরু হয়ে যায়—কার বাড়ির মেয়ে কতটা ভালো এবং কার বাড়ির মেয়ে কতটা খারাপ, কোন মেয়ের পোশাক কেমন, কোন মেয়ের হাঁটাচলা কেমন ইত্যাদি।

পড়াশোনা শেষে ছেলেদের চাকরি না হলে তাদের পরিবারের থেকে যেনো সমাজের চিন্তাই বেশি বেড়ে যায় নানান জায়গায় প্রশ্ন উঠে পড়াশোনা তো অনেক করলো চাকরি কোথায় তবে? সেই চাকরি না পাওয়া ছেলেটাও সমাজের ভয়ে ভয়ে রাস্তায় চলে যেনো সমাজ তাকে আচঁড়ে না ধরে দিনশেষে জয়ী হলে সমাজ তাকে যতটা না জয় মাল্য পড়ায় পরাজিত হলে যেনো গলায় দড়ি পড়ানোর কাজই বেশি করে আমরা মানুষ আমরা কি সমাজের মতই চলবো নাকি সমাজ আমাদের মত করে চলবে।

সমাজ তৈরি যখন আমরা করি সমাজ কেনও আমাদের তৈরি করবে।আমাদের চিন্তাধারার পরিবর্তন আমাদের সমাজের পরিবর্তন ঘটাবে। একটি আর্দশ সমাজ গঠিত হলে সে সমাজে অবশ্যই আদর্শীক মানুষই থাকবে।
সমাজ মানুষ তৈরি করুক কিন্তু সেই মানুষ গুলো আগে সমাজকে সুন্দর ভাবে গড়ে তুলক তাহলেই তো সুন্দর সমাজ সুন্দর মানুষ আমাদের পুরো দেশকে গড়ে তুলবে।


যে সমাজ মানুষ তৈরি করে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here