কমলগঞ্জের শমশেরনগরে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে তরণীর আত্মহত্যা

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাত পরিচয়ের এক তরুণী (২০) আত্মহত্যা করেছে। শনিবার( ২৮ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে এ ঘটনাটি ঘটে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় অজ্ঞাত পরিচয়ের এক তরুণী চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। ট্রেনটির ইঞ্জিন বাম্পার তাকে টেনে প্রায় ৫০০ মিটার দূরে শিংগ্রাউলি গ্রামে ফেলে দেয়।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্টেশনের প্লাটফর্ম এলাকায় তরুণীটি চলন্ত জয়ন্তিকা ট্রেনের সামনে ঝাপ দেয়। ট্রেনের ইঞ্জিন নিচের বাম্পার তাকে টেনে নিয়ে আপ হোম সিগনাল সংলগ্ন এলাকা ফেলে দেয়।

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই সোহেল রানা রেললাইন হতে মরদেহ উদ্ধার করে পাশে রেখে শ্রীমঙ্গল জি আর পি থানাকে অবগত করা হয়। এবং তরুণীর একটি ভেনেটি বেগ ও ভেঙ্গে যাওয়া ঘড়ি এবং ভেঙ্গে যাওয়া ফোন পাওয়া যায়।


কমলগঞ্জের শমশেরনগরে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে তরণীর আত্মহত্যা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles