নাইক্ষংছড়ি শান্তিপূর্ণ ভাবে উপজেলা শ্রমিক লীগের ত্রি বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

0
114

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

শনিবার নাইক্ষংছড়ি উপজেলায় শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে উপজেলা শ্রমিক লীগের ত্রি বার্ষিক সম্মেলন।

উক্ত সম্মেলনে উপস্থিত আছেন বান্দরবান জেলার চেয়ারম্যান বাবু কৈ শ হ্লা মার্মা সহ জেলা ও উপজেলার সম্মানিত নেত্র বিন্দু।

উক্ত সম্মেলনে বিকাল ২.০০ ঘটিকায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন।

উক্ত সম্মেলনে নাইক্ষংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, কৃষক লীগ,শ্রমিক লীগ, মহিলা লীগ, নাইক্ষংছড়ি উপজেলার সিএনজি, টমটম, মটর বাইক ঐক্য পরিষদ সহ ও বিভিন্ন অঙ্গ সংগঠন ছোট্ট ছোট্ট মিছিল ও স্লোগানের মধ্য দিয়ে উপজেলা স্তরে আসেন।

এর পরে শুরু হয় বান্দরবান জেলা থেকে আগত সম্মানিত সকল নেত্র বিন্দুর ভাষণ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কৈ শ হ্লা মার্মা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক ও মেয়র জনাব মোঃ ইসলাম বেবি।
যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য বাবু লক্ষীপদ দাস ও মোজাম্মেল হক বাহাদুর।

সাংগঠনিক সম্পাদক বাবু চৌধুরী প্রকাশ বড়ুয়া ও অজিত কান্তি দাস এবং নাইক্ষংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নাইক্ষংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যাপক শফিউল্লাহ মহোদয়।

নাইক্ষংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও বান্দরবান জেলা পরিষদের সদস্য জনাব আবু তাহের কোম্পানি ও নাইক্ষংছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব তসলিম ইকবাল চৌধুরী।

নাইক্ষংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুহাম্মদ ইমরান ও প্রমুখ।

উক্ত সম্মেলনে সভপতিত্ব করেন নাইক্ষংছড়ি উপজেলা শাখার আহ্বায়ক ও জাতীয় শ্রমিক লীগ জনাব জহির উদ্দিন।
সঞ্চলনা করেন জনাব নাইক্ষংছড়ি উপজেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক জনাব সাইফুদ্দিন মামুন শিমুল।

উক্ত ত্রি বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগের বান্দরবান জেলার সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মোছা কোম্পানি।

স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ নাইক্ষংছড়ি উপজেলা শাখার সদস্য সচিব বাবু ফাইসং।

প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগের বান্দরবান জেলার সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম।

এর পরে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কৈ শ হ্লা মার্মা উক্ত সম্মেলনে নতুন কমিটি গঠন করে ও তিন জনের নাম ঘোষণা করেন।

এতে সভাপতি নির্বাচিত হয় নাইক্ষংছড়ি উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জনাব বদুর উল্লাহ বিন্দু।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয় জনাব নুরুল আজিম।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় বাবু বিষ্ণুপদ দাস।

নির্বাচিত দেরকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা বরাবর প্রদান করতে বলা হয়েছে।


নাইক্ষংছড়ি শান্তিপূর্ণ ভাবে উপজেলা শ্রমিক লীগের ত্রি বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here