
নুরুজ্জামান আহম্মেদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি
২৮শে জানুয়ারী শনিবার বেলা ১২ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা শেষে পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গনে লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান ভিপি আনিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও রংপুর বিভাগীয় টিম প্রধান রুহুল আমিন আকিল,বগুড়া জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম। এছাড়াও গাইবান্ধা, নিলফামারী ও কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি এবং সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারন সম্পাদক হাসান আলী।
লালমনিরহাট জেলা যুবদল ও সকল উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের স্বাগত জানাতে জেলা যুবদলের নেতাকর্মীরা তিস্তা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে নেতাদের অনুষ্ঠান স্থলে নিয়ে আসেন।
শীতবস্ত্র বিতরণের পর পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপি অফিসে জেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।





