এইচএসসি রেজাল্ট নিয়ে হতাশ উখিয়ার কলেজের ছাত্র-ছাত্রীরা

0
129

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

এইচএসসি রেজাল্ট নিয়ে হতাশ করেছে উখিয়ার কলেজ গুলো। ৮/০২/২০২৩ইং রেজাল্ট দিয়েছে এইচএসসির কিন্তু খুবই হতাশ করেছে উখিয়ার কলেজ গুলো ও শিক্ষার্থীরা।

“উখিয়া কলেজের” এইচএসসির রেজাল্টের ফলাফল: পরিক্ষার্থী- ৫৭০ জন; কৃতকার্যঃ ১৭২ জন আর পাশের হার ৩০.১৮%, জিপিএ ফাইভ- ১ জন, উখিয়া কলেজে বিজ্ঞান বিভাগে শিক্ষক রয়েছে ৬ জন আর এইচএসসি পরিক্ষার্থী ছিল ৫ জন কিন্তু পাস করেনি কেউ।

“বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ” এইচএসসির রেজাল্টের ফলাফল:
পরিক্ষার্থী ৫৮৩ জন; কৃতকার্যঃ ২৯৯ জন আর পাশের হারঃ ৫১.২৯%, জিপিএ ফাইভ- ৭ জন।

হতাশাজনক রেজাল্ট নিয়ে বেশ হতাশ শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সচেতন মহল, সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশার ঝড় তুলেছে নেটিজেনরা বিশেষ করে “উখিয়া কলেজ” নিয়েই বেশি লেখালেখির মাধ্যমে সমালোচনা করেছেন স্থানীয় সচেতন মহলরা। এই হতাশাজনক রেজাল্টের কারণ হিসেবে অনেকে দোষারোপ করছেন ছাত্ররাজনীতি’কে আবার কলেজ ভিত্তিক ছাত্রলীগ নেতারা এই দায়বার নিতে মোটেও প্রস্তুত নই এভাবেই পাল্টাপাল্টি ছোড়াছুড়ি চলতেছে। ছাত্রলীগ নেতাদের যুক্তিযুক্ত কথা ছেলেরা না হয় ছাত্র রাজনৈতিক করেছে কিন্তু মেয়েরা কি করেছে তারা কেন এভাবে ফেল করেছে।


এইচএসসি রেজাল্ট নিয়ে হতাশ উখিয়ার কলেজের  ছাত্র-ছাত্রীরা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here