
আব্দুর রহীম হাজারী
এই না ভূবণ সৃষ্টি করলেন
আমার মহান প্রভু,
শোকর করে শেষ হবে না
এই জীবনে কভু।
আকাশ জমিন বৃক্ষরাজি
কত সুন্দর সৃষ্টি,
মন যে আমার জুড়িয়ে যায়
যে দিকে দেই দৃষ্টি।
প্রভু মহান উদার তিনি
সাজালেন এই ধরা,
তাঁর শোকরানা আদায় করবো
সারা জীবনে মোরা।
শেষ হবে না তাঁর শোকরিয়া
সারা জীবন করে,
সাজালেন এই ধরা তিনি
কত যে সুন্দর করে।





