
রবিউল হোসেন জিহাদ,খাগড়াছড়ি সদর প্রতিনিধি
আজ(১৪ ই ফেব্রুয়ারী ২০২৩ ইং রোজ মঙ্গলবার) সকাল ১১ টায় জনাব কংজরী চৌধুরীর সভাপতিত্বে এফবিসিসিআই ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে অসহায় ও হত দরিদ্র মানুষ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রায় ১০০০টি কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৯৮ নং সংসদীয় আসন খাগড়াছড়ি জেলার এমপি জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র জনাব নির্মলেন্দু চৌধুরী সহ খাগড়াছড়ি জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।













