কমলগঞ্জে কিশোরের মৃতদেহ উদ্ধার

0
51

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে তাম্বির মিয়া (১৭) নামে এক কিশোর ঘরের তীরের সাথে গলায় উড়না দিয়ে আত্মাহত্যা করেছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের আজিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের তীরের সাথে তার লাশ দেখতে পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটির মানসিক সমস্যা ছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।


কমলগঞ্জে কিশোরের মৃতদেহ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here