লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে পাওয়া গেল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ভবনের জন্য মাটি খুঁড়তে গিয়ে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ১৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসবের মধ্যে এসএমজি ও থ্রি নট থ্রি রাইফেল রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাখালিয়া এলাকার ইতালি প্রবাসী চন্দনের নতুন ভবন নির্মাণের সময় মাটির নিচ থেকে এ আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ওই এলাকার ইতালি প্রবাসী মনোয়ার হোসেন চন্দনের বহুতল ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকরা। এসময় মাটি খুঁড়তে গিয়ে পলিথিন মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো দেখতে পাঅয়া যায়। পরে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে এসএমজি ও থ্রি নট থ্রি রাইফেলসহ মোট ১৬টি অস্ত্র উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।

লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, আগ্নেয়াস্ত্রগুলো পুরাতন। আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিষয়টি অবগত করা হবে।


লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে পাওয়া গেল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles