কলাপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় বাজার তদারকিমূলক অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পৌরশহরে বিভিন্ন মুদিমনোহরী এবং কসমেটিকসের দোকানে এ অভিযান চালানো হয়। আমদানি নিষিদ্ধ পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য রাখার দায়ে আট ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া। এর আগে তিনি সতর্কতামূলক প্রচার ও লিফলেট বিতরণ করেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মৃরাল চন্দ্র দেবনাথ ও কলাপাড়া থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪৫ ধারা মোতাবেক ওইসব ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়।


কলাপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles