খাগড়াছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারাতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে স্থানীয়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রধান করা হয়।

সোমবার বড় পিলাক বাজার মাঠে স্থানীয় পাহাড়ি বাঙালিদের মাঝে এসব মানবিক সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষা উপকরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, বসতবাড়ি মেরামতের জন্য ঢেউটিন, গরিব ছাত্রছাত্রীদের বই, স্কুল-কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, সোলার প্যানেল, কৃষকের মাঝে কৃষি সামগ্রী ও প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার প্রদান করা হয়।

জোন অধিনায়ক বলেন, দুর্গম এ জনপদে স্থিতিশীলতা ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এ ধারা অব্যাহত থাকবে।

এ সময় অন্যানের মাঝে জোন উপ-অধিনায়ক মেজর মো. ফয়সাল আহমেদসহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


খাগড়াছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles