দীঘিনালাতে ইসলামী যুব আন্দোলন এর বার্ষিক সম্মেলন-২৩ অনুষ্ঠিত।

0
148

মোঃ হাচান আল মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি জেলা শাখার আওতাধীন দীঘিনালা উপজেলা সম্মেলন-২৩ আজ ২৭ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টা থেকে দিঘীনালা সদরস্থ নকশী পল্লী রেস্টুরেন্ট মিলনায়তনে উপজেলা সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ মুহাম্মদ নাজমুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উপজেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা বশির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি মুহাম্মদ আশরাফুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ হাফিজুর রহমান ৷ ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার সেক্রেটারী মাওলানা কাউসার আজিজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানার সভাপতি মুহাম্মদ মেহেদী ও সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ।

সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখার ২০২৩/২৪ সেশনের জন্য আংশিক কমিটি ঘোষণা করেন। সভাপতি-মাওলানা দেলোয়ার হোসাইন সহ সভাপতি-মুহাম্মদ রমজান আলী সাধারণ সম্পাদক-মুহাম্মদ নাজমুল হক।


দীঘিনালাতে ইসলামী যুব আন্দোলন এর বার্ষিক সম্মেলন-২৩ অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here