আজ মাওঃ মাওলানা ওমর ফারুক কাসেমী রহঃ এর ১৪তম মৃত্যু বার্ষিকী

0
56

আব্দুর রহীম হাজারী,ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি

মাওঃ ওমর ফারুক কাসেমী রহঃ এর সংক্ষিপ্ত জীবনী।

জন্ম: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় কালিসিমা গ্ৰামের আইদর আলীর বাড়িতে জন্ম গ্ৰহন করেন, পিতার নাম মৃত আঃ রহমান মাতার নাম কমলা বেগম,

শিক্ষা জীবন: বড় কালিসিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষা জীবন শুরু হয়, তারপর তিনি জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া পড়াশোনা করে চট্টগ্রাম চলে যান, চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার পড়াশোনার পর উচ্চ শিক্ষার জন্য তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় চলে যান,দেওবন্দ মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে কর্মজীনে পদার্পণ করেন। ব্যক্তিগত জীবন: ব্যাক্তিগত জীবনে তিনি চার মেয়ে ও দুই ছেলের জনক। কর্ম জীবন: দেওবন্দ থেকে ফিরে এসে তিনি প্রথমে বড় হরণ মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন, তারপর তিনি পাঁচগাও ইসলামিয়া মাদ্রাসা, আড়াইহাজার নারায়ণগঞ্জে নাজিমে তালিমাত এর দায়িত্ব গ্ৰহন করেন।

দীর্ঘ ১৩ বছর পাচঁগাও মাদ্রাসার নাজিমে তালিমাত এর দায়িত্ব পালন করে বাড়িতে চলে আসেন, বাড়িতে চলে এসে তিনি পার্শ্ববর্তী পয়াগ নরসিংসার বোর্ড অফিস বাজারের ভাই ভাই সুপার মার্কেট এর ২য় তলায় ছোটমণিদের জন্য মাহমুদুল হাসান রহঃ ক্যাডেট মাদ্রাসা স্থাপন করেন।

তাসাউফের সম্পর্ক: তিনি আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহঃ ও আল্লামা মুফতি নুরুল্লাহ রহঃ এর সাথে বায়াতের সম্পর্ক রাখেন।

মৃত্যু: ৪ ই মার্চ ২০০৯ ইং রোজ বুধবার ভোর চারটার সময় লিভার জন্ডিস জনিত কারণে ইন্তেকাল করেন, মৃত্যু যন্ত্রনা শুরু হলে তাঁর মামাতো ভাই সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলে তেলাওয়াত রত অবস্থায় তার জীবনের সমাপ্তি আত্বীয় স্বজন ও ভক্তবৃন্দরা ছুটে আসে, শশুর হাফেজ জালাল উদ্দিন সাহেব ও ভাগিনা হাফেজ আব্দুর রহীম হাজারী তার লাশের পাশে বসে,

জানাযা ও দাফন: বুধবার বাদ জোহর বড় কালিসিমা জানাযা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, জানাযায় ইমামতি করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা সচিব, আল্লামা রহমত উল্লাহ রহঃ। পরে তাকে বড় কালিসিমা দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয় ৷


আজ মাওঃ মাওলানা ওমর ফারুক কাসেমী রহঃ এর ১৪তম মৃত্যু বার্ষিকী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here