ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

0
82

ওসমান ফারুক,বিশেষ প্রতিনিধি তজুমদ্দিন ভোলা

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ভোলার তজুমদ্দিনে ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’। এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (৮ মার্চ) বেলা ১১টায় শোভাযাত্রা শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যাল আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস।


ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here