লালমনিরহাটে আওয়ামীলীগের হারাটী ইউনিয়ন শাখার ৭,৮ ৯ নং ওয়ার্ডের ত্রি -বার্ষিক সম্মেলন -২০২৩

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাট সদর উপজেলা আওয়ামীলীগের কমিটি নেই দীর্ঘ দিন যাবত। কেন্দ্রীয় আওয়ামীলীগের রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ সম্মেলনের তারিখ ঘোষণা করলে ও সম্মেলন করা সম্ভব হয়নি রাজনৈতিক বিভিন্ন মেরুকরণের কারণে । আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে রাজনৈতিক ভাবে দলকে আর ও বেশি শক্তিশালী ও বেগবান করার নিমিত্তে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ জোড় দেয় ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড গুলোর সম্মেলনের দিকে।

জেলা আওয়ামীলীগের একাধিক দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের সাথের কথা হয় দৈনিক ২১ নিউজের, নেতৃবৃন্দ জানায় ইউনিয়ন ও ওয়ার্ড গুলোর সম্মেলন শেষ হলে মূল লক্ষ থাকবে সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। এরেই ফলশ্রুতিতে ১১ মার্চ রোজ শনিবার লোহাখুচি উচ্চ বিদ্যালয়ের মাঠে হারাটী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজন করে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সম্মেলন।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: এডভোকেট মতিয়ার রহমান, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা স্বপন। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন সুমন খান। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও হারাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক খন্দকার রানা, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো: হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ালীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো: সরোয়ার আলম, জেলা আওয়ামীলীগে উপ- দপ্তর সম্পাদক মো: গোলাম সরোয়ার বকুল, সদর উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মো: হাফিজুর রহমান হাফিজ, জেলা আওয়ামীলীগের উপ – প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মেহেদী হাসান, এ সময় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো: মোতালেব খন্দকার, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো: হাফিজুল ইসলাম বিটু, সাবেক ছাত্রনেতা প্রভাষক মো: এনামুল হক সরকার, স্হানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো: আমিনুল ইসলাম খান, জেলা ছাত্রলীগের সভাপতি মো: রাশেদ জামান বিলাশ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো: আবুল কাশেম খন্দকার, সভাপতিত্ব করেন মো: শহিদার রহমান (ভারপ্রাপ্ত সভাপতি) হারাটী ইউনিয়ন আওয়ামীলীগ। দীর্ঘ দিন পর সম্মেলন হওয়াতে স্হানীয় আওয়ামীলীগ নেতা ও কর্মীদের মাঝে ছিল উৎসবের আমেজ। প্রথম অধিবেশন শেষে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও হারাটী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে দলকে গতিশীল করার জন্য ৯ নং ওয়ার্ডের সভাপতি মো: লিয়াকত সরকার লাভলু, সাধারণ সম্পাদক মো: আনারুল হক খন্দকার, ৮ নং ওয়ার্ডের সভাপতি ডা: মো: আব্দুল মালেক সরকার, সাধারণ সম্পাদক মো: ফরহাদ খান বিপুল, ৭ নং ওয়ার্ডের সভাপতি সাবেক ছাত্রনেতা মো: বাদশা সরকার, সাধারণ সম্পাদক পরেশ রায় যামিনি কে ঘোষনা করা হয়।


লালমনিরহাটে আওয়ামীলীগের হারাটী ইউনিয়ন শাখার ৭,৮ ৯ নং ওয়ার্ডের ত্রি -বার্ষিক সম্মেলন -২০২৩

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here