
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
রাজনীতিতে শেষ বলে কিছু নেই, এটা হয়ত রাজনৈতিক ভাষা। উন্নয়নের মহাসড়কে এখন বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। সরকারের তৃতীয় মেয়াদে নজর বিহীন উন্নয়ন হয়েছে, যা দেশ ও দেশের বাহিরে সর্ব মহলে প্রশংসিত। দেশের এই অকল্পনীয় উন্নয়নে অনেকে ভিন্ন দল থেকে পাড়ি জমিয়েছে আওয়ামীলীগে।
লালমনিরহাট সদর উপজেলা হারাটী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক মো: আইনুল হক, তার নিজ দলীয় পদ থেকে স্বইচ্ছায় পদত্যাগ করে এবং আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করেন। এ সময় হারাটী ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য, পরিচালক আজাদ জুট মিল মো: আমিনুল ইসলাম খান, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: ডা: আব্দুল মালেক সরকার, সাধারন সম্পাদক মো: ফরহাদ খান বিপুল,৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: লিয়াকত সরকার লাভলু, সেচ্ছাসেবকলীগ নেতা মো: সুমন সওদাগর, মহেন্দ্র নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আজাদ রতন, ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত যুবলীগের সভাপতি মো: মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মো: আব্দুল বাতেন, মহেন্দ্রনগর ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা মো: কবির হোসেন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। আওয়ামীলীগে যোগাদান কারী মো: আইনুল ইসলাম বলেন, আমি আওয়ামী লীগের সকল গঠনতন্ত্র মানিয়া সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকবো।













