
মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
আধ্যাতিক সাধক লালন শাইজি,র স্বরনে ৫ম তম বার্ষিক ওরশ ও তিন পাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে।গত ১৩ই মার্চ ২০২৩ইং ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের পাঁচ মাথা বাজার সংলগ্ন বড় খাটামারী এলাকায় অপু পাগলার বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সারাদিন কাঙ্গালী ভোজের পর রাতে শুরু হয় লালন শাইজি,র স্বরনে গান বাজনা, অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন এসময়ে ভাইরাল বাউল শিল্পী সুকুমার।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক সাধক বাউল উপস্থিত হয়ে লালন শাইজি,র গাওয়া অনেক গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ বশির আহম্মেদ বাশী ড্রাইভার, সভাপতি উত্তর ধরলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব বিদু বাবু কার্যকরী সভাপতি উত্তর ধরলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, মোঃ মিজানুর রহমান ড্রাইভার সাধারণ সম্পাদক উত্তর ধরলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, জনাব মোঃ শফিকুল ইসলাম বিএসসি ইউপি সদস্য (০৯)নং ওয়ার্ড (০৬)নং জয়মনির হাট ইউনিয়ন পরিষদ, জনাব সুজা মিয়া, ইউপি সদস্য (০২) নং ওয়ার্ড, জনাব শফিকুল ইসলাম শফ সভাপতি কুলি শ্রমিক ইউনিয়ন (২৬৬১)
বার্ষিক ওরশ ও তিন পাগলের মেলার আয়োজন অপু পাগলের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি লালন শাইজি, র একজন ভক্ত তার স্বরনে আমরা এর আগে আরও চার বার এ অনুষ্ঠানের আয়োজন করেছি।
একটি মহিশ ও চারটি খাসি জবাই করে কাঙ্গালী ভোজের আয়োজন করি। এতে সারাদিন প্রায় (৫০০০) পাঁচ হাজার মানুষ খাবার খায়। আপনারা ও জনসাধারণ মানুষ যদি আমাদের পাশে থাকেন তাহলে আগামী বছরে এর চেয়ে আরো বড় আয়োজনের ব্যবস্থা করবো।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান (০৬) নং জয়মনির হাট ইউনিয়ন পরিষদ।












