লোহাগড়া থানা পুলিশের কৃতিত্বে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক মামলায় ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ হানিফ খাঁ(৪০) কে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। আজ ১৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হানিফ লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত তোরাফ খাঁর ছেলে।

মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে সে দীর্ঘ ০৯ বছর যাবৎ পলাতক ছিল। এছাড়াও সে নড়াইল সদর ও লোহাগড়া থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।


লোহাগড়া থানা পুলিশের কৃতিত্বে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here