
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
মুসলিম বিশ্বে বাংলাদেশ কে আরেক বার পরিচয় করিয়ে দিলেন ক্ষমতাসীন আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা এমপি। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মানাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।।যারা দেশের ন্যয় লালমনিরহাট জেলায়ও মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্ভোধন করা হয় আজ সকাল ১০ টায় গনভবন থেকে ভার্চুয়াল সংযুক্ত থেকে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্ভোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
লালমনিরহাট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ সহ প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড মো: মতিয়ার রহমান, সাবেক এমপি এড. সফুরা বেগম রুমী, কার্যকরী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: আতিকুল হক, লালমনিরহাট পৌর সভার মেয়র মো: রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজন, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার মো: মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা ফেরদৌস সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। আজ পবিত্র জোহরের নামাজের মধ্যে দিয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি উন্মুক্ত করা হলো।













