
মোঃ হাচান আল মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত পবিত্র মাহে রমজানের আগমনে শুভেচ্ছা রেলি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানা।
বোয়ালখালী বাস টার্মিনাল মসজিদ থেকে আসরের নামাজ পড়ে এই র্যালি শুরু হয়। রেলিতে যোগদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানার নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানা নেতৃবৃন্দ। রেলিতে অর্থ এলাকার মজলীরাও যোগদান করেন। মসজিদের মাঠ থেকে র্যালি শুরু হয় বোয়ালখালী বাজারের পিছন দিক থেকে শুরু করে বাজারে মেইন গলি দিয়ে গিয়ে দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ গেটের সামনে গিয়ে শেষ হয়।
রেলি শেষে সংক্ষিপ্ত আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজী।
আর বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানার সভাপতি মোঃ মেহেদী হাসান।
সংক্ষিপ্ত আলোচনায় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ রমজানের পবিত্রতা রক্ষার, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ এবং ভাত ঘর বন্ধ রাখার আহ্বান জানায়।তারই সাথে সাথে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানায়।













