কমলগঞ্জে র‍্যাবের হাতে হত্যা মামলার আসামী গ্রেফতার

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প মৌলভীবাজার এর একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন ভানুগাছ লংগুরপাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিন (৩৪) কে গ্রেফতার করা হয়।

শনিবার রাতে ভানুগাছ লংগুরপাল এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা এলাকার বাসিন্দা কাছুম আলীর ছেলে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এসএসপি আফসান -আল-আলম দৈনিক একুশে নিউজ-কে বিষয়টি নিশ্চিত করেন।


কমলগঞ্জে র‍্যাবের হাতে হত্যা মামলার আসামী গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here