লালমনিরহাটে প্রধানমন্ত্রীর উপহার পেল ২৪ জন মেধাবী শিক্ষার্থী

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাবলেট পিসি বা ট্যাব তুলে দেওয়া হয়েছে ২৪ জন বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীকে।

গতকাল জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম মমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ পরিচালক আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ হোসেন বাদল, ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজন।

উল্লেখ লালমনিরহাট সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মোট ২৪ জন শিক্ষার্থী পেয়েছে ট্যাব। চলতি মাসের মধ্যেই জেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মোট ১ হাজার ১৯ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রী উপহার স্বরূপ ট্যাব।


লালমনিরহাটে প্রধানমন্ত্রীর উপহার পেল ২৪ জন মেধাবী শিক্ষার্থী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here