

শাহরিয়ান আহমেদ শাকিল বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলা ভিত্তিক সামাজিক সংগঠন ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং হলিলাইফ স্পেশালাইজড হসপিটালের পৃষ্টপোষকতায় স্বেচ্ছায় রক্ত দানে উৎসাহিত করার লক্ষ্যে সকাল ১০ টা থেকে শুরু হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প।

উক্ত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে উপস্হিত ছিলেন ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্ঠা সুলতান আহমেদ খলিল, ইনসাফের প্রতিষ্ঠা সভাপতি সাদিকুর রহমান ফাহিম, সভাপতি আব্দুল হামিদ তাজুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল সহ উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য এ স্লোগান কে সামনে রেখে শুরু হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প।













