বিড়ালের লোভ দেখিয়ে অপহরণ, লাশ মিলল ডোবায়

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার মুরগি ফার্ম আলম তারারপুকুর পাড় থেকে আবিদা সুলতানা আয়নী (১০) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) ভোরে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোপলিটন। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় মোহাম্মদ রুবেল নামের স্থানীয় এক তরকারি বিক্রেতাকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর ইনচার্জ বিশেষ পুলিশ সুপার নাইমা সুলতানা। তিনি বলেন, ডোবা থেকে বস্তাবন্দী শিশু আবিদা সুলতানা আয়নীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পরে রুবেল আবিদাকে হত্যা করেছে। হত্যাকাণ্ডে ব্যবহার করা কিছু আলামত উদ্ধার করা হয়েছে।


বিড়ালের লোভ দেখিয়ে অপহরণ, লাশ মিলল ডোবায়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here