গাঁজা সেবন; রাজবাড়ীতে কলেজ ছাত্রলীগের সভাপতিসহ বহিষ্কার ৭

0
77

রাজবাড়ী জেলা প্রতিনিধি

গাঁজা সেবনের ঘটনায় রাজবাড়ী সরকারি কলেজের বিদ্যাসাগর হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ  সাতজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হোসনে আরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন গত সোমবার রাজবাড়ী সরকারি কলেজের একডেমিক কাউন্সিল সভা শেষে এ সিধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, রাজবাড়ী সরকারি কলেজের বিদ্যাসাগর হল শাখার সভাপতি ও অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের ছাত্র পংঙ্কজ দাস, সাধারণ সম্পাদক ও অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের ছাত্র অমিত বিশ্বাস, সহ-সভাপতি দিব্য রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সজল পাল, সাংগঠনিক সম্পাক অমিত ঘোষ ও ছাত্রলীগ কর্মী হৃদয় বিশ্বাস ও সাহস বিশ্বাস।

রাজবাড়ী সরকারি কলেজ সূত্রে জানা যায়, রাজবাড়ী সরকারি কলেজের বিদ্যাসাগর হলে গাঁজা সেবনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ৩৭ সেকেন্ডের সেই  ভিডিওটি নিয়ে জেলায় তুমুল সমালোচনা হয়। পরে (২০ মার্চ) কলেজের অধ্যক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। সোমবার তদন্ত কমিটি অভিযুক্তদের নাম উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন।

রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা খাতুন বলেন, কলেজ হোস্টেলের বিদ্যাগাগর হলে গাঁজা সেবনের দায়ে অভিযুক্ত সাত শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তারা কলেজে অধ্যায়নের সুযোগ পাবেন।

রাজবাড়ী জেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, তাদের ছাত্রলীগে থেকে বহিষ্কার করার প্রক্রিয়া চলমান।


গাঁজা সেবন; রাজবাড়ীতে কলেজ ছাত্রলীগের সভাপতিসহ বহিষ্কার ৭

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here