
প্রজ্ঞাজ্যোতি বড়ু্য়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
আজ ৫/০৪/২০২৩ ইং রোজ বুধবার নাইক্ষ্যংছড়ি কৃষকেদের কফি ও কাজুবাদাম বাগান পরিদর্শনে আসেন বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী জনাব আব্দুর রাজ্জাক এমপি।
নাইক্ষ্যংছড়ি কৃষি সম্পাসারন অধিদপ্তরের আওতাদীন বিভিন্ন এলাকায় স্থানীয় কৃষকের কফি ও কাজুবাদাম বাগান পরিদর্শন করে স্থানীয় সকল কৃষকদের নিয়ে দুপুরে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের অডিটোরিয়াম ভবনে মত বিনিময় সভায় যোগ দেন মাননীয় কৃষি মন্ত্রী জনাব আব্দুর রাজ্জাক এমপি৷
বিভিন্ন এলাকার কৃষকের কফি ও কাজুবাদাম পরিদর্শন শেষে মত বিনিময় সভায় বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী জনাব আব্দুর রাজ্জাক এমপি মহোদয় প্রধান অতিথির বক্তব্যে বলেন বর্তমান অর্থনৈতিক বাজারে কফি ও কাজুবাদাম বিশেষ চাহিদা হওয়ায় অধিক অর্থ বিরাজ মান। এবং আরও বলেন এই পর্যন্ত ১২ লাখ কফি ও কাজুবাদাম চারা কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদান করেন। আজ পার্বত্য এলাকায় নাইক্ষ্যংছড়ি পরিদর্শনে পাহাড়ে কফি ও কাজুবাদাম বাগান দেখে অনেক আনন্দিত। এবং আরও জানান পার্বত্য পাহাড়ি এলাকায় কফি ও কাজুবাদাম উৎপাদন বাড়াতে হবে। এই সব কফি ও কাজুবাদাম উৎপাদনের বিশেষ সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ড্রাগন, আনারস, আম সহ বিভিন্ন ফসল উৎপাদন করার সম্ভাবনা রয়েছে। পাহাড়ে বৃহ পরিসরে কাফি ও কাজুবাদাম উৎপাদন করে পার্বত্য এলাকার সবার চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জন করে পার্বত্য এলাকার সুনাম বয়ে আনবেন বলে মনে করেন। এবং আরও জানান যারা এই পর্যন্ত কফি ও কাজুবাদাম বাগান করেছে তাদেরকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আচ্ছেন। আর যারা কফি ও কাজুবাদাম বাগান করার উদ্যোগ নিয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের কৃষি সরঞ্জাম, অর্থ, প্রশিক্ষণ, বিনামূল্যে চারা, এবং বিভিন্ন ধরনের সু পরামর্শ দেবেন বলে জানান। আরও জানান ২০ লাখ কাজুবাদাম চারা কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করবেন।
এই সময় উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জনাব দীপংকর তালুকদার এমপি, কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাবা ওয়াহিদা আক্তার এমপি,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাবা বাসন্তী চাকমা এমপি সহ জেলা প্রশাসন, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, নাইক্ষ্যংছড়ি বিজিবি কমান্ডার, নাইক্ষ্যংছড়ি উপজেলার আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছসেবকলীগ, মহিলালীগ সহ বান্দরবান জেলার ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ব্যক্তিগন সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











