পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপিত।

0
63

আল ফাহাদ,ষ্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৪এপ্রিল”২৩ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা নববর্ষ ১৪৩০ পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর নেতৃত্বে এক বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক‌ই স্হানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, বর্ষবরণ অনুষ্ঠানটি একটি অসাম্প্রদায়িক অনুষ্ঠান। যেখানে ধর্ম, বর্ন, উচু – নীচু সবধরনের মানুষ অংশ গ্রহণ করতে পারে। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সৃজনী বিদ্যানিকতনের শিক্ষার্থীগন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোঃ এমরান হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here