
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাগর তালুকদার আবারও একটি বিনোদন মুলক গান নিয়ে আসছে সকলের মাঝে, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে গানের কথামালা সাজানো হয়েছে, আর গানটির কথা লিখেছেন “মাসুদ পারভেজ” সুর করছেন “এনামুল হক বিজয়” ও সঙ্গীত পরিচালক “জামি উল হাসান” আর বর্তমান সময়ের ডান্সার DHP HABIB WAHID এবং তার টিম কাজ করেছেন গানটিতে। সকলের ভালোবাসার মাঝে “DHP OFFICIAL DANCE” ইউটিউব চেনেলের ব্যানারে সাগর তালুকদারের কন্ঠে “এইবার ঈদে করবো শপিং” শিরোনামে নতুন গান “ঈদ ধামাকা”।
এছাড়া সাগর তালুকদার প্রায় শতাধিক গানে কন্ঠ দিয়েছেন। জনপ্রিয় অনেকগুলো ইউটিউব চ্যানেলে তার মিউজিক ভিডিও রিলিজ হয়। সম্প্রতি তার গাওয়া ময়মনসিংহ গীতিকা থেকে “নয়াবাড়ি” শিরোনামে গানটি ব্যাপক সাফল্য লাভ করে। ইউটিউবে মাত্র ৪ মাসে গাণটি ১ মিলিয়ন + ভিউ এবং টিকটকে দেশ-বিদেশে জনপ্রিয়তা লাভ করেছে।
তাছাড়া সাগর তালুকদারের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম “কি মায়া, রঙ্গিলা ঘুড়ি, সাই কোম্পানির গাড়ি, তুমি চাইলেই, বাজি, একটা চাকরি চাই, একা থাকার জ্বালা, তার সাথে জীবন যাপন, চইলা গেলা বন্ধু তুমি, সর্বনাশ, কলিজায় দাগা দিলি, তোমার বিষের ছুরি, কোনটা সাদা কোনটা কালা, খবর লওনের মানুষ নাই, কইছিলা আমার হইবা, প্রেমের কাঙ্গাল” সহ ইত্যাদি আরো জনপ্রিয় গান।
এছাড়াও সাগর তালুকদারের সকল প্রকার গান Digital Platform এ সব জায়গা available রয়েছে। Sagor Talukder Official ফেসবুক পেইজে নিয়মিত সাগর তালুকদার এর গান আপলোড দেওয়া হয়।












