ফরিদপুরে ১০২০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক

0
40

অনলাইন ডেস্ক

ফরিদপুরে ১০২০ পিস ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিলসহ আজহারুল ইসলাম বাবু ও পারভেজ নামে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার সকালে গ্রেফতারদের ফরিদপুর আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার সন্ধ্যায় ফরিদপুর সদরের কানাইপুরের উলুকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক আজহারুল ইসলাম বাবু  (৩১) যশোরের বেনাপোলের দক্ষিণ বারপোতা এলাকার মো. রিয়াজুল ইসলামের ছেলে এবং পারভেজ  (২৮)  একই এলাকার মো. খোকনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তাদের আটক করা হয়েছে। ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মাদক মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।


ফরিদপুরে ১০২০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here