প্রবাসীদের জন্য সাগর তালুকদার এর নতুন গান “টাকা দিয়ে সুখ কিনিতে আইলামরে বিদেশ”

0
1158

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

এবার ঈদে প্রবাসীদের নিয়ে “টাকা দিয়ে সুখ কিনিতে আইলাম রে বিদেশ” শিরোনামে নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাগর তালুকদার।

আগামী ২২ এপ্রিল ২০২৩ ইং, রোজ শনিবার সকাল ১০ টায় “Sage Multimedia” এর ব্যানারে রিলিজ হবে গানটি৷ প্রবাসীদের মনের কষ্ট তুলে ধরার চেষ্টা করে গানটি রচনা করেছেন জামাল উদ্দিন গানটিতে কন্ঠ ও সুর করেছেন সাগর তালুকদার, সঙ্গিত করেছেন জামিউলহাসান, ভিডিও নির্মাণ করেছেন রুমন আজাদ, কার্জন রায় এর আয়োজনে প্রবাসে থাকা ভাইবোনদের মনে জায়গা পাবে বলে আশা করছেন গানটির প্রযোজনা প্রতিষ্ঠান টি।

এছাড়া সাগর তালুকদার প্রায় শতাধিক গানে কন্ঠ দিয়েছেন। জনপ্রিয় অনেকগুলো ইউটিউব চ্যানেলে তার মিউজিক ভিডিও রিলিজ হয়। সম্প্রতি তার গাওয়া ময়মনসিংহ গীতিকা থেকে “নয়াবাড়ি” শিরোনামে গানটি ব্যাপক সাফল্য লাভ করে। ইউটিউবে মাত্র ৪ মাসে গাণটি ১ মিলিয়ন + ভিউ এবং টিকটকে দেশ-বিদেশে জনপ্রিয়তা লাভ করেছে।

তাছাড়া সাগর তালুকদারের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম “কি মায়া, রঙ্গিলা ঘুড়ি, সাই কোম্পানির গাড়ি, তুমি চাইলেই, বাজি, একটা চাকরি চাই, একা থাকার জ্বালা, তার সাথে জীবন যাপন, চইলা গেলা বন্ধু তুমি, সর্বনাশ, কলিজায় দাগা দিলি, তোমার বিষের ছুরি, কোনটা সাদা কোনটা কালা, খবর লওনের মানুষ নাই, কইছিলা আমার হইবা, প্রেমের কাঙ্গাল” সহ ইত্যাদি আরো জনপ্রিয় গান।

এছাড়াও সাগর তালুকদারের সকল প্রকার গান Digital Platform এ সব জায়গা available রয়েছে। Sagor Talukder Official ফেসবুক পেইজে নিয়মিত সাগর তালুকদার এর গান আপলোড দেওয়া হয়।


প্রবাসীদের জন্য সাগর তালুকদার এর নতুন গান “টাকা দিয়ে সুখ কিনিতে আইলামরে বিদেশ”

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here