
আব্দুর রহীম হাজারী,ব্রাক্ষণবাড়িয়া সদর প্রতিনিধি
ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার উরশীউড়া শাহী জামে মসজিদের দ্বিতীয় তলায় আজ ২৮ রমজান বৃহস্পতিবার ব্রাক্ষণবাড়িয়ার ঐতিহ্যবাহী বংশ বৃহত্তর হাজারী বংশের তরুণ যুবক ও প্রবাসীদের উদ্যোগে বংশের পূর্ব পুরুষদের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেফায়েত উল্লাহ ইমাম হাজারীর পরিচালনায় অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জনাব নজির মিয়া হাজারী, সার্জেন্ট হুমায়ূন কবির হাজারী, রিয়াজুল হক হাজারী, রুকন উদ্দীন হাজারী, বাছির হাজারী, হাজী শহীদ মিয়া, শাহী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহীম হাজারী, মোয়াজ্জেন জনাব নাছির মিয়া, মাষ্টার জাকির হোসেন, মোশাররফ হোসেন, মনির হোসেন, জুবায়ের হাজারী, দুলাল হাজারী, হেফজু মিয়া হাজারী, মাওলানা নাইমুল ইসলাম হাজারী, আব্দুল বারিক হাজারী, আব্দুল হামিদ হাজারী, উজ্জ্বল মিয়া, আবু সাত্তার হাজারী প্রমুখ।
ইফতার মাহফিলে ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন কবি হাফেজ আব্দুর রহীম হাজারী। মোনাজাতে বৃহত্তর হাজারী বংশের প্রয়াত পূর্ব পুরুষদের মাগফেরাত ও জীবিতদের ঐক্য শান্তি কামনা করা হয়।













