খোকসা উপজেলা বাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ওসি মোস্তফা হাবিবুল্লাহ “ঈদ মোবারক”

0
116

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

খোকসা উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা হাবিবুল্লাহ। তিনি উপজেলার সর্বস্তরের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

খোকসা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এক মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর।

ঈদুল ফিতরের উৎসব মুসলিম জাতি নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। এক মাস ব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষা ও সাধনার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন একটি মুহূর্ত। তাই সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগ করে নিতে হবে। ঈদুল ফিতরের ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা। তিনি বলেন, যে যেখানেই যে ভাবেই থাকেন না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবেন। কোন অসহায় ও দুস্থ্য কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে এ জন্য সমাজে যারা বিত্তবান ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাহাতে নিরন্ন অভুক্ত মানুষ ঈদের আনন্দের অংশীদার হতে পারে। এছাড়া তিনি আরো বলেন, আমাদের চারপাশে অনেক অসহায় ও বিপন্ন মানুষ রয়েছে, তারা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সাধ্যমতো সবাইকে চেষ্টা করতে হবে বিত্তবান ব্যক্তিরা সামর্থ্য অনুযায়ী অসচ্ছল ও অসহায় মানুষদের সাহায্যের অবদান রাখতে হবে, তাহলে ঈদ আনন্দ সবার মাঝে বিরাজ করবে। ঈদ মানে আনন্দ ঈদ মানে মিলন ঈদ মানে শান্তি, সেই শান্তিতে থাকতে হলে আপনাদের আশেপাশে মাদক কারবারি, চোরা চালানি, ছিনতাইকারী, সন্ত্রাস ও জঙ্গিবাদ দেখলে আমদের খবর দিয়ে সহযোগিতা করতে হবে, এছাড়া ঈদের দিন স্কুল পড়ুয়া ছাত্র ও যুবকেরা বেপরোয়া ভাবে মোটরসাইকেল না চালানোর জন্য তাদের পিতা-মাতার প্রতি আহ্বান করেন এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে জানাতে হবে। বাল্য বিবাহ ও মাদককে না বলুন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ুন। সবাইকে পবিত্র ঈদ- উল ফিতরের শুভেচ্ছা ও শুভ কামনা।


খোকসা উপজেলা বাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ওসি মোস্তফা হাবিবুল্লাহ “ঈদ মোবারক”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here