সিলেটে জীবিকা নির্বাহ করতে গিয়ে বজ্রপাতে নিহত হাবুল্লাহ আহত হারুন

0
49

মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা ধলাই নদীতে আজ সকাল ৯ টায় বজ্রপাত হয় ঘটনাস্থলেই নিহত হাবুল্লাহ(২৭) আহত হারুন (২৮)। হারুন চিকিৎসারত অবস্থায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বালুচর গ্রামের বাসিন্দা নিহত হাবুল্লাহ (২৭) পিতা ময়দর আলী ও আহত হারুন (২৮) পিতা ধন মিয়া। প্রতিদিনের মতো ঈদের আগের দিন সকাল ৮ টার দিকে পরিবারের মুখে দুমুঠো ডাল ভাত দেয়ার জন্য চলে যান ধলাই নদীতে মরুভূমিতে বালু থেকে চাউনি দিয়ে ৫/১০ মিলি চিফ পাথর কুড়াতে হয় সকাল সন্ধ্যা।

দীর্ঘ চার/পাচ বছর যাবত সিলেটের উত্তরাঞ্চলের লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষের একমাত্র কর্মসংস্থান পাথর কুয়ারি পরিবেশের দুহাই দিয়ে খনিজ মন্ত্রালয় থেকে বন্ধ থাকায় অত্র এলাকার মানুষ নিরব দুর্ভিক্ষের মধ্যে জীবন পার করছেন। হাবুল্লাহ ও তার মতো হাজারো বাবা আছেন যারা কিনা পরিবার ছেড়ে প্রবাসে যাওয়ার সামর্থ্য নাই তারা পরিবারের সুখের জন্য প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মরুভূমিতে করতে হয় বালুর সাথে যুদ্ধ। হাবুল্লাহ তার মা বাবা স্ত্রী দুই সন্তানের ঈদের আনন্দ উপহার দিতে গিয়ে বেদনায় ভাসিয়ে গেলেন।


সিলেটে জীবিকা নির্বাহ করতে গিয়ে বজ্রপাতে নিহত হাবুল্লাহ আহত হারুন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here