বগুড়ায় মাদক কারবারি-জুয়াড়িসহ গ্রেফতার ৯

0
71

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে মাদক কারবারি ও জুয়াড়িসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪২টি ইয়াবা ট্যাবলেট ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৩ হাজার ৭৪০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চালাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে রাব্বী ইসলাম (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে ৪২টি ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এছাড়া জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে এলাঙ্গী পশ্চিম পাড়ার শহিদুল ইসলামের ছেলে অরুন (৪১), হায়দার আলীর ছেলে রাশেদ মাহমুদ (৩১), দোলার ছেলে শাহ আলম (২৪), আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম (৩৪), রাঙ্গামাটি গ্রামের আব্দুস ছালামের ছেলে আল মামুন (২৭), মোখলেসুর রহমানের ছেলে আহসান হাবিব (২৭), আজাহার আলীর ছেলে আরিফুল ইসলাম (২৮), নান্দিয়ারপাড়া গ্রামের শাহ আলমের ছেলে মিলন রহমানকে (২৫) গ্রেফতার করা হয়। উপজেলার থেউকন্দি গ্রামের মাঠে সেচযন্ত্রের ঘরের ভেতর বসে তারা টাকা দিয়ে তিন তাসের জুয়া খেলছিল।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।


বগুড়ায় মাদক কারবারি-জুয়াড়িসহ গ্রেফতার ৯

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here