
গোবিন্দ মোদক,বিশেষ প্রতিনিধি,ময়মনসিংহ
যানজট নিরসনে গৃহিত সিদ্ধান্তের বাস্তবায়নে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজও নগরের চরপাড়া মোড়, ব্রিজ মোড়, বাইপাস মোড়, পলিটেকনিক মোড়ে অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নগরের বিভিন্ন মোড়ে ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ এবং অবৈধ অটোরিকশা বা লাইসেন্স বিহীন অটোরিকশা জব্দ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
এ সময় ময়মনসিংহ জেলা পুলিশের সদস্যবৃন্দ স্যানেটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। যানজট নিরসনে গৃহিত সিদ্ধান্তের বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।













