আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় কালিগঞ্জের টেমি হাফিজ আটক

0
65

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা’র একটি আবাসিক হোটেল থেকে অবৈধ মেলামেশার দায়ে কালিগঞ্জের কথিত সাংবাদিক টেমি হাফিজকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বুধবার ২৬ এপ্রিল রাত সাড়ে ৯টায় সাতক্ষীরা’র বৈশাখী হোটেল থেকে এক নারীসহ তাকে থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ডিউটি অফিসার এস আই হাসান। ডিউটি অফিসার এস. আই হাসান এ প্রতিনিধিকে বলেন, ৯৯৯ কল পেয়ে আপত্তিকর অবস্থায় হোটেল থেকে দুই জনকে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

সদর থানার ওসি মোঃ আবু জিহাদ ফকরুল আলম খান বলেনো- জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তার স্বামীর সাথে ঝগড়া হলে কথিত সাংবাদিক হাফিজের কাছে পরামর্শ নিতে যান। তখন হাফিজ কৌশলে ওই নারীর ফোন থেকে কিছু ছবি সংগ্রহ করে। সেই ছবি নিয়ে প্রথমে তার স্বামীকে ব্লাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। পরে ওই নারীকে তার সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয়।

ওসি আরও জানান, কথিত সাংবাদিকের মোবাইলে ওই নারীর ব্লাক মেইল করার মত কিছু ছবি পাওয়া গেছে। তাতে বোঝা যাচ্ছে ওই নারীর বক্তব্য সত্য। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কথিত সাংবাদিক হাফিজ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের মশরকাটি গ্রামের মৃত এলাইবকস’র ছেলে। সে দুই সন্তানের জনক। বর্তমানে বাজারগ্রামে পরিবার নিয়ে বসবাস করেন। কালিগঞ্জ উপজেলার মৎস্য আড়ৎ, আমের আড়ৎ, বালু ব্যাবসায়ীসহ বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজি করে থাকে বলে এসব ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

সূত্রে জানা গেছে, বৈশাখী হোটেলে অন্যের স্ত্রীকে নিয়ে রাতযাপন করছে একজন এ সংবাদে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে আপত্তিকর অবস্থায় উভয়কে আটক করে পুলিশ। বর্তমানে থানা হেফাজতে আছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে থানা হেফাজত থেকে মুক্ত করতে একটি চক্র তৎপর বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এর আগে কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে ভাড়া বাসা থেকে এক মেয়ের সাথে রাতযাপনকালে এলাকাবাসী হাতেনাতে আটক করে বেঁধে রাখে। পরে এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে সেবার মুক্তি পেয়েছিল বলে জানিয়েন এলাকাবাসী।

এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় ধর্ষন, চাঁদাবাজিসহ একাধীক ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানাগেছে।


আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় কালিগঞ্জের টেমি হাফিজ আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here