লালমনিরহাটর আদিতমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার গ্রেফতার

0
68

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরে নীলফামারী জেলার পার্বতীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম প্রীতিশ বর্মণ। তিনি লালমনিরহাট জেলার সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মাধব চন্দ্র বর্মণের ছেলে। প্রীতিশ ৫ মামলার সাজাপ্রাপ্তসহ আরও ৬ মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, প্রীতিশ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রীতিশ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা হাসপাতালের স্টোর কিপার ছিলেন।


লালমনিরহাটর আদিতমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here