নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাবেক সভাপতি ও সমাজসেবক মোহাম্মদ সেলিমউল্লাহ আর নেই

0
116

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দীর্ঘদিনের সাবেক সভাপতি, ও ঔষধ কোম্পানি জেসন গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক দানবীর আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ সাহেব আর নেই। তিনি গত রাত ২ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন,( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার নামাজে জানাজা নলতা শরীফে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

তাঁরমত দানশীল ও বড় হৃদয়ের মানুষ কম দেখা যায় । মোহাম্মদ সেলিমউল্লাহ এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন সহ সাংবাদিকবৃন্দ। মহান সৃষ্টিকর্তার কাছে তার আত্মার শান্তি কামনা করছি ।


নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাবেক সভাপতি ও সমাজসেবক মোহাম্মদ সেলিমউল্লাহ আর নেই

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here