
মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার মহিলা সরকারি কলেজের বি এ ২য় বর্ষের ছাত্রী নুসরাত জাহান (২২) নামে এক তরুনী গলায় ফাঁস লাগিয়া আত্মহত্যা করেছে।
রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শহরের গির্জার এলাকায় এ ঘটনাটি ঘটে।
নুসরাত কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আসকর মিয়ার মেয়ে। বর্তমান মৌলভীবাজার শহরের পশ্চিম গির্জা পাড়া
লেক মহল বাসায় বসবাস করছেন।
কাউন্সিলর পার্থ সারথি পাল জানান, মায়ের সাথে অভিমান করে নিজ বসতঘরে গলায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে নুসরাত আত্মহত্যা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।











