
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
‘মালিক শ্রমিক ঐক্য গড়ি , স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি‘
এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলা শ্রমিক লীগ আয়োজিত নানান আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস -২০২৩ উদযাপন হলো। মহান মে দিবসের শুরুতে সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন খন্ড-খন্ড র্যালি বের করে। শ্রমিক সংগঠনগুলো র্যালি নিয়ে জেলা আওয়ামীলীগ কার্য্যলয়ে সমবেত হয়। এরপর শ্রমিক সংগঠন গুলোর সমন্বয়ে এক বিশাল র্যালি ও শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এই র্যালিতে অংশ নেয় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এড: মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড: আশরাফ হোসেন বাদল, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, জেলা শ্রমিক লীগের আহবায়ক মো: বুলবুল আহমেদ, সদস্য সচিব মো: জহুরুল হক টিটু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজন, পৌর মেয়র মো: রেজাউল করিম স্বপন, শ্রমিক সেক্টরের নেতা বীর মুক্তিযোদ্ধা মো: আমিনুল ইসলাম, এ ছাড়াও লালমনিরহাট জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় অংশ নেয় নেত্ববৃন্দ। আলোচনা সভায় বক্তারা মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সব সময় এক হওয়ার আহবান জানান। পরে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে আলোচনা সভা শেষ হয়।













