সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংসসহ আটক ২

বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংস বিক্রির সময় অভিযান চালিয়ে হরিণের মাথা ও ১২ কেজি মাংসসহ দুই চোরা শিকারীকে আটক করেছে বনবিভাগ। সোমবার সকাল ১০টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা উপজেলার মাহমুদপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মাংস বিক্রির সময় আমজাদ হোসেন শেখের ছেলে চোরাশিকারী আজাদ শেখ ও রুহুল আমিন গাজীর ছেলে রবিউল গাজীকে হাতে নাতে আটক করে।

সাতক্ষীরার বুড়িগোয়ালিনী বনবিভাগের স্টেশন অফিসার নূর আলম জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে চোরাশিকারীরা হরিণ শিকার করে মাহমুদপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে বসে উক্ত মাংস বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বনবিভাগের সদস্যরা পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে একটি হরিনের মাথা ও ১২ কেজি মাংসসহ উক্ত দুই চোরা শিকারীকে আটক করে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মাংস সহ উক্ত দুই চোরা শিকারীকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, আটককৃতদের সাতক্ষীরার আদালতে প্রেরণ করা হয়েছে।


সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংসসহ আটক ২

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles