লালমনিহাটের আদিতমারীতে ফেন্সিডিল সহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার।

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীন সারপুকুর ইউপির খারুভাজ মৌজায় ধৃত আসামী মোঃ এমদাদুল হক মিন্টু (সাবেক ইউপি সদস্য) (৪৫), পিতা- মৃত গোলাম রব্বানী, সাং- খারুভাজ, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট এর বসতবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ০৭ (সাত) বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ এমদাদুল হক মিন্টু (৪২), পিতা- মৃত গোলাম রব্বানী, সাং-খারুভাজ, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটকে গ্রেফতার করা হয়। সেই সময় অপর আসামী ২। আনোয়ারা বেগম(৪০), স্বামী-মোঃ এমদাদুল হক মিন্টু,সাং- খারুভাজ, থানা- আদিতমারী,জেলা- লালমনিরহাট পালিয়ে যায়।

গ্রেফতার কৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং- ১২, তারিখ- ০৮/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিলের ১৪ (খ)/৪১ রুজু করা হয়। আসামীকে আগামীকাল বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

উদ্ধারকারী অফিসার- এসআই/মোঃ হামিদুল ইসলাম সহযোগিতায় এসআই/মিজানুর রহমান,এএসআই/মোঃ সিরাজুল ইসলাম, এএসআই/জোবায়ের হোসেন সহ সঙ্গীয় অফিসার ফোর্স।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইন চার্জ সুদক্ষ পুলিশ কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক বলেন, আমাদের অভিযান চলমান আছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স, কাউকে কোন ছাড় দেওয়া হবে না।


লালমনিহাটের আদিতমারীতে ফেন্সিডিল সহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here