লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দরে পদোন্নতি ও বদলীজনিত বিদায় সংবর্ধনা

0
77

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের দু’জন কর্মকর্তার পদোন্নতি ও বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ( ০৮মে) স্থলবন্দর কর্তৃপক্ষের সভা কক্ষে সংবর্ধনা অনুষ্ঠান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন -বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বুড়িমারী বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস্) ডেপুটি কমিশনার বিল্লাল হোসেন, সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মজিদুুল ইসলাম, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা মাহবুব হাসান ও রাসেল শেখ, লালমনিরহাট চেম্বার এন্ড কমার্সের পরিচালক এবং আমদানি কারক হুমায়ুন কবির সওদাগর, সি অ্যান্ড এজেন্ট আশিকুর রহমান পরাগ, রেজাউল করিম রেজওয়ান এবং সি অ্যান্ড এফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের আহবায়ক সদস্য আইয়ুব আলী সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিল।


লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দরে পদোন্নতি ও বদলীজনিত বিদায় সংবর্ধনা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here