দেবহাটায় ঘেরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

এ বি সিদ্দিক,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় ঘেরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় দুই শিশুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙ্গা গ্রামের বাবু হোসেনের ছেলে জামির হোসেন (৪) ও আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন (৪) নামের দুই শিশু বাচ্চা সোমবার বিকালে তাদের বাড়ির পাশে মৎস্য ঘেরের পাশে খেলা করার সময় বিকাল ৪টার দিকে অসাবধানবশত পানিতে ডুবে যায়। ঘেরের পানি ৬ ফুটের বেশি হওয়ায় বাচ্চা দুটো পানিতে তলিয়ে যায়।

পরে বাচ্চাগুলোর পরিবার খোজাখুজির একপর্যায়ে বিকাল ৬টার দিকে বাচ্চা দুজনের লাশ উদ্ধার করে। নিহত রিপনের পিতা আব্দুর রহিম জানান, তাদের বাড়ির পাশে ঘের রয়েছে। ঐ ঘেরে দুই শিশু পানিতে পড়ে যায়। প্রথমে রিপনে লাশ ভাসতে দেখে দ্রত তাকে উদ্ধার করা হয়। পরে জামিলের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করে দেখা যায় দুই জন শিশু মৃত্যু বরন করেছে। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ দেখতে আসে দুই শিশুকে। শিশু দুজনের পরিবার ও এলাকায় শোক বিরাজ করছে।


দেবহাটায় ঘেরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles