ঘূর্ণিঝড় মোকাবেলায় সবদিক থেকে প্রস্তুত আছে সরকার : দুর্যোগ প্রতিমন্ত্রী

0
48

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সরকার সবদিক থেকে প্রস্তুত আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আজ বুধবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আমরা সবদিক থেকেই প্রস্তুত আছি। প্রতিবারের মতো ইনশাল্লাহ, এবারও ঘূর্ণিঝড় মোকাবিলা করতে পারবো। সেনা, নৌ, কোস্টগার্ড প্রস্তুত আছে। এটা সুপার সাইক্লোন হবে, এমন পূর্বাভাস দেয়া হয়েছে। এটি ১৩ মে রাত থেকে ১৪ মে সকালের মধ্যে আঘাত হানতে পারে। বাংলাদেশের কক্সবাজারে এটি আঘাত হানতে পারে। বিশেষ করে সেন্ট মার্টিনের নিচু এলাকায় আঘাত হানতে পারে। রোহিঙ্গাদের ঘরবাড়ি ক্ষয়-ক্ষতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে।


ঘূর্ণিঝড় মোকাবেলায় সবদিক থেকে প্রস্তুত আছে সরকার : দুর্যোগ প্রতিমন্ত্রী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here