আশাশুনি বুধহাটায় পিস ক্লাবের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটায় পিস কনসোর্টিয়াম শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০.৩০ টায় বুধহাটা ইউনিয়ন পরিষদ হল রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।

এনজিও রূপান্তরের পীস কনসোর্টিয়াম প্রজেক্টের আওতায় পিস ক্লাবের আয়োজনে শেয়ারিং মিটিং এ সভাপতিত্ব করেন, বুধহাটা ইউপির প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক। পিস কনসোর্টিয়াম প্রকল্পের আশাশুনি ও তালার ফিল্ড অফিসার ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এসকে হাসান, সদস্য গোলাম মোস্তফা, প্রজেক্টের তালা ও আশাশুনির প্রকল্প সমন্বয়কারী মাসুদ শাহরিয়ার আবির, ইউপি সচিব অরবিন্দ কুমার সরকার, ইউপি সদস্য আলতাফ হোসেন, মহিলা মেম্বার দোলন খাতুন, বুধহাটা ইউনিয়ন পিস ক্লাবের সভাপতি জহির আলিম, কুল্যা ইউনিয়ন পিস ক্লাবের সহ-সভাপতি রুহুল কুদ্দুছ রুবেল, শোভনালী ইউনিয়ন পিস ক্লাবের সভাপতি তানিয়া খাতুন প্রমুখ। সভায় প্রজেক্টের মেয়াদ শেষ হওয়ার পরও যাতে পিস ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য সফল করতে ক্লাবের সদস্যদের তৎপরতা অব্যাহত রাখা যায়, ক্লাবের সদস্যবৃন্দ যাতে নিজেদের পরিবার থেকে শুরু করে পাড়া মহল্লা ও সমাজের শান্তিময় পরিবেশ বজায় রাখতে যতটুকু সম্ভব কাজ করতে পারেন সেব্যাপারে আলোচনা করা হয়। এজন্য বিভিন্ন সিদ্ধান্ত ও অভিমত ব্যক্ত করা হয়।


আশাশুনি বুধহাটায় পিস ক্লাবের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles