
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে সম্ভাব্য সাইক্লোন ‘মোখা’ এর ক্ষয়ক্ষতি প্রতিরোধে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা নাহিয়ান হাবিব, পানি উন্নয়ন বোর্ডের এসও গোলাম রাব্বী, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, এসআই জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ, একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, এনজিও উত্তরণ, ফ্রেন্ডশীপ প্রতিনিধি ও সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল প্রমুখ। সভায় দুর্যোগ এর হাত থেকে ক্ষতি এড়াতে সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা, পাকা ভবন বিশিষ্ট স্কুলগুলো খুলে রাখা, শুকনো খাবার, পানিসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন, সকল ইউনিয়নে মেডিকেল টিম গঠন, প্রতাপনগরে এম্বুলেন্স ব্যবস্থা করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।





