
মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার অদ্য ১১/০৫/২০২৩ বিকাল ১১:০০টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর সদর ও চৌগাছা উপজেলাধীন ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যানদের সাথে মতবিনিময় করেন।
এসময় সম্মানিত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ কর্তৃক গৃহীত সকল কার্যক্রম গুলো উপস্থিত সকল যশোর সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যানদের সামনে তুলে ধরেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় সকলের অংশগ্রহণ আশা করেন।
সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ রাজু আহমেদ নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান, জনাব মোঃ আনিছুর রহমান দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যানসহ যশোর সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদের অন্যান্য চেয়্যারম্যানবৃন্দ।
এছাড়া মোঃ মেহেদী মাসুদ চৌধুরী, ১নং ফুলসারা ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান, জনাব মোঃমাসুদুল হাসান, ৮নং হাকিমপুর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যানসহ যশোর চৌগাছা উপজেলাধীন ইউনিয়ন পরিষদের অন্যান্য চেয়্যারম্যানবৃন্দ।













